বুন্ডেস লিগায় এ মৌসুমের প্রথম পর্বের সেরা ফুটবলার ওয়ের্ডার ব্রেমেনের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুট ওজিল। জার্মান জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৪ টি ম্যাচ খেলা ওজিল কিন্তু যেন-তেন কারো বিবেচনায় সেরা হননি। জার্মানির খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন কিকার-এর চালানো জরিপে অংশ নিয়েছেন বুন্ডেসলিগার ২২৮ জন ফুটবলার। সেখানে শতকরা ৩৮ দশমিক ১ ভাগ ভোট পেয়ে এ মৌসুমের প্রথম পর্বের সেরা হয়েছেন ২১ বছর বয়সী ওজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Jan 2010, 04:38 PM
Updated :
26 Apr 2022, 12:44 AM
ফ্রাঙ্কফুর্ট, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)