ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ফিলিপাইন যাচ্ছে ২৫ সদস্যের বাংলাদেশ দল। বুধবার গভীর রাতে দেশ ছাড়ার কথা তাদের।
আগামী ৩ থেকে ১৩ অক্টোবর হবে বাইছাই টুর্নামেন্টটি। ই' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ইন্দোনেশিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক ফিলিপাইন।
শনিবার উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় ম্যাচ ৫ অক্টোবর, জাপানের বিপক্ষে। ৯ অক্টোবর ফিলিপাইন এবং ১১ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে গ্র"পের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৮ ঘ.
bdnews24