টোকিও, সেপ্টেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তম বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচ মঙ্গলবার টোকিও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
প্রতিপক্ষ রুশ এলেনা ভাসনিনা ঊরুর পেশীতে চোট পেয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ালে সহজ জয় জোটে সার্ব ইয়াঙ্কোভিচের।
ম্যাচে ইয়াঙ্কোভিচ ৬-১, ৩-০ তে এগিয়ে থাকার সময়ই ভাসনিনা অবসর নেন।
কোয়ার্টার ফাইনালে ইয়াঙ্কোভিচকে মোকাবেলা করতে হবে ফরাসি মারিয়ন বার্তোলিকে। বার্তোলি রুশ আনাস্তাসিয়া পাভলিয়োশেঙ্কোভাকে ৪-৬, ৬-২, ৭-৫ ব্যবধানে হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮০২ ঘ.
bdnews24