২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অক্টোবরে হচ্ছে না

আগের ঘোষণা করা তারিখে হবে না, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছাচ্ছে। অক্টোবরে জাতীয় ফুটবল আয়োজনের কথা থাকলেও ফেডারেশন কাপ এবং 'বি' লিগের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র নির্বাহী কমিটির সভায় টুর্নামেন্টটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ঘোষণা করা তারিখে হবে না, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছাচ্ছে। অক্টোবরে জাতীয় ফুটবল আয়োজনের কথা থাকলেও ফেডারেশন কাপ এবং 'বি' লিগের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র নির্বাহী কমিটির সভায় টুর্নামেন্টটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপ আপাতত করা সম্ভব হচ্ছে না। পরে সুবিধাজন সময়ে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।" সভায় এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩ অক্টোবর সাফ ফুটবলের ড্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক জুয়েল রানা ও রজনীকান্ত বর্মণকে। বাফুফে সাধারণ সম্পাদক জানান, ১৯৯৯ সালে কাঠমুন্ডু দক্ষিণ এশিয়ান গেমস চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক জুয়েল রানা এবং ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে রজনীকান্ত বর্মণকে এই সম্মান দেয়া হবে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কোনো এক সুবিধাজনক সময়ে ঢাকায় হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাফ ফুটবলের ড্র অনুষ্ঠান শেষে ঢাকাতেই সাফ কংগ্রেসও হবে ৩ অক্টোবর। এর সভাপতিত্ব করবেন সাফ ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মনিলাল ফার্নান্দো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৩০ ঘ.