ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই বিশাল জয় পেয়েছে ব্রাজিল। ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা কোস্টারিকাকে। গ্র"প-ই-এর অন্য ম্যাচে চেক রিপাবলিক ২-১ গোলে জিতেছে অস্টেলিয়ার বিপক্ষে। ওদিকে গ্র"প এফ-এ সৌদি আরব-দক্ষিন আফ্রিকা ২-২ গোলে ড্র করলেও হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে হন্ডুরাস।
যুবাদের এই বিশ্বকাপে আর্জেন্টিনা নেই। চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে তাই ট্রফি জয়ের আরো সহজ সুযোগ। প্রথম ম্যাচেই স্ট্রাইকার অ্যালেন কার্ডেকের জোড়া গোলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় লাতিন পরাশক্তিরা। দ্বিতীয়ার্ধের ৭৫ ও ৮৯ মিনিটে আরও দু'টি গোল করে কোস্টারিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা।
ওদিকে দুর্দান্ত লড়াকু মনোভাবের পরিচয় দিয়ে হার এড়িয়েছে সৌদি আরব অনুর্ধ্ব-২০ ফুটবল দল । ৯০ মিনিট পর্যন্ত দক্ষিন আফ্রিকার বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে ছিল তারা। অতিরিক্ত সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে গোল করে শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ শেষ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১২০ ঘ.
bdnews24