২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান প্যাসিফিক ওপেন থেকে বিদায় নিলেন সাফিনা

মেয়েদের শীর্ষ বাছাই তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরে পারফরম্যান্সে তার প্রতিফলন নেই। এবারও পারলেন না। জাপানের টোকিওতে প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মেয়েদের শীর্ষ বাছাই দিনারা সাফিনা । এ মাসে ইউএস ওপেনেও টিকে ছিলেন তৃতীয় রাউন্ড পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, টরেন্টো, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেয়েদের শীর্ষ বাছাই তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরে পারফরম্যান্সে তার প্রতিফলন নেই। এবারও পারলেন না। জাপানের টোকিওতে প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মেয়েদের শীর্ষ বাছাই দিনারা সাফিনা । এ মাসে ইউএস ওপেনেও টিকে ছিলেন তৃতীয় রাউন্ড পর্যন্ত। ২ ঘন্টা ৪৪ মিনিট ধরে লড়ে তাইওয়ানের কাই-চেন-চ্যাংয়ের কাছে সাফিনা হেরেছেন ৭-৬, ৪-৬, ৭-৫ গেমে। মেয়েদের ১৩২তম বাছাই কাই-চেন-চ্যাংয়ের কাছে হারার পর স্বাভাবিক কারণেই হতাশা ঝড়েছে সাফিনার কন্ঠে, ' খুব কঠিন সময় যাচ্ছে আমার। তৃতীয় সেটে অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি। যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলিনি আমি। ' পঞ্চম বাছাই ও ফেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেতসোভাও বিদায় নিয়েছেন প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে। তাকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন জার্মানির আন্দ্রে পেতকোভিচ। জয় পেয়েছেন সাবেক শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। ফ্রান্সেস্কো চিয়াভোনেকে ৪-৬, ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৩৫ ঘ.