ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৈরি আবহাওয়ার কারণে ১৫ সেপ্টেম্বর সিটিসেল ফেডারেশন কাপের খেলা স্থগিত করতে বাধ্য হয়েছিলো পেশাদার ফুটবল 'বি' লিগ কমিটি। ঈদের ছুটি শেষে খেলা শুরুও দিনক্ষণ ঠিক করা হয়েছিল তখনই। বৃষ্টি বাগড়া না দিলে মঙ্গলবার থেকে ফের মাঠে গড়াবে ফেডারেশন কাপ ফুটবল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল তিনটায় আরমবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে নবাগত নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের। বিকেল পাঁচটায় অন্য ম্যাচে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং খেলবে রহমতগঞ্জ এফএমএস-এর বিপক্ষে।
মোট ১৬টি দল নিয়ে ১০ সেপ্টেম্বর শুরু হয় ফেডারেশন কাপ। তখন দু'টি মাঠে খেলা হলেও পরিবর্তিত সূচি অনুযায়ী সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫১ ঘ.
bdnews24