২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান জুনিয়র আন্তঃক্লাব ভারোত্তলনে রৌপ্য জিতেছেন ফাহিমা

এশিয়ান জুনিয়র আন্তঃক্লাব ভারোত্তলনে রৌপ্য জিতেছেন বাংলাদেশের মেয়ে ফাহিমা আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান জুনিয়র আন্তঃক্লাব ভারোত্তলনে রৌপ্য জিতেছেন বাংলাদেশের মেয়ে ফাহিমা আক্তার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উজবেকিস্তানের তাসখন্দে প্রতিযোগিতার ৫৮ কেজি ওজন শ্রেণীতে দ্বিতীয় হন তিনি। এই সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ ফাহিমা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৩ ঘ.