২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ও আর্সেনালের জয়

দারুন জমে উঠেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল-ওয়েস্টহ্যাম ম্যাচ। লিভারপুল এক গোল দেয় তো শোধ করে ওয়েস্টহ্যাম। এভাবে দু'বার এগিয়ে গেলেও সমতা ফিরিয়ে আনে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দারুন জমে উঠেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল-ওয়েস্টহ্যাম ম্যাচ। লিভারপুল এক গোল দেয় তো শোধ করে ওয়েস্টহ্যাম। এভাবে দু'বার এগিয়ে গেলেও সমতা ফিরিয়ে আনে প্রতিপক্ষ। তবে ফার্নান্দো টোরেসের দুই গোলে অবশেষে ৩-২ জিতে মাঠ ছাড়ে লিভারপুল। অন্যান্য খেলায় উইগান অ্যাথলেটিককে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। বার্নলি ৩-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। হাল সিটির সঙ্গে বার্মিংহ্যাম জিতেছে ১-০ গোলে। অ্যাস্টন ভিলা ২-০ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়েছে বোল্টন ওয়ান্ডারার্স ও স্টোক সিটির খেলা। আপটন পার্কে শনিবার খেলা শুরুর ২০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। পুরো পোস্ট সামনে পাননি। অত্যন্ত ন্যারো অ্যাঙ্গেল থেকে তীব্র শটে গোল করেন ফার্নান্দো টোরেস। কিছুক্ষণ পরই সমতা ফিরিয়ে আনেন আলেসান্দ্রো দিয়ামান্তি। বক্সের ভেতর জ্যাভন হাইনসকে ফেলে দেন জ্যামি ক্যারাগের। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। দিয়ামান্তির প্রচণ্ড শট আটকানোর সুযোগই পাননি লিভারপুল গোলরক্ষক। খেলার ৪১ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। স্টিভেন জেরার্ডের হেড ডার্ক কুইট জালে জড়িয়ে দেন আলতোভাবে, বলের গতি পরিবর্তন করে। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আগে গ্ল্যান্সিং হেডে কার্লটন কোল বল পাঠিয়ে দেন পাঠিয়ে দেন জালে। আবারও ফিরে আসে সমতা। বিরতির পর ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে লিভারপুল। ফলও পায় ৭৫ মিনিটে। রায়ান বাবেলের ক্রস জালে পাঠান টোরেস। সেই সঙ্গে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ের ফলে লিভারপুল ও অ্যাস্টন ভিলা ১২ পয়েন্ট করে নিয়ে যোগ দিলো ম্যানটেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে। সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চেলসি। আর ছয় খেলায় এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি পোর্টসমাউথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৩ ঘ.