মাদ্রিদ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। বদলি হিসেবে নেমেই গোল করলেন ক্রিশ্চিয়ানো। সেই সঙ্গে এসপানিওলকে ৩-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
লিগের প্রথম ম্যাচের মতো ৪-৩-৩ পদ্ধতিতে খেললেও আক্রমণভাগ পরিবর্তন করে সেরা একাদশ মাঠে নামিয়েছিলেন পেল্লেগ্রিনি। গ্যালাকটিকোসের তিন তারকা রাউল, রোনালদো ও নিস্টররয়কে বসিয়ে রেখেছিলেন তিনি। রিয়ালের খেলায় তার প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছিল। প্রথমার্ধে একটু যেন এলোমেলো ছিলো। গুছিয়ে উঠতে সময় লাগছিলো। সেই সুযোগে রিয়ালের রক্ষনভাগকে দুই-তিনবার পরীক্ষায় ফেলেছিলো এসপানিওল। কিন্তু দক্ষহাতে দলকে রক্ষা করেন ইকার ক্যাসিয়াস। ধীরে ধীরে গুছিয়ে ওঠা রিয়াল বিরতির ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায়। কাকার কাছ থেকে বল পেয়ে গোল রক্ষক কার্লোস কামেনির পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন গ্রানেরো।
রিয়ালের দ্বিতীয় গোলটিরও উৎস কাকা। তার ক্রস পেয়ে গুতি সহজেই গোল করে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন।
৬৫ মিনিটে নি
bdnews24