২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির কাছে আর্সেনালের ৪-২ গোলে হার

কাগজে-কলমে নিজেদের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু বাকি ছিলো প্রমাণের। শনিবার আর্সেনালকে ৪-২ গোলে হারিয়ে সেটাই প্রমাণ করলো ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য খেলায় চেলসি ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। অপ্রতিরোধ্য টটেনহাম হটস্পার ১-৩ গোলে হার মেনেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। লিভারপুল ৪-০ গোলে জিতেছে বার্নলির বিপক্ষে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বোল্টন ওয়ান্ডারার্স ৩-২ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাগজে-কলমে নিজেদের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু বাকি ছিলো প্রমাণের। শনিবার আর্সেনালকে ৪-২ গোলে হারিয়ে সেটাই প্রমাণ করলো ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য খেলায় চেলসি ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। অপ্রতিরোধ্য টটেনহাম হটস্পার ১-৩ গোলে হার মেনেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। লিভারপুল ৪-০ গোলে জিতেছে বার্নলির বিপক্ষে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বোল্টন ওয়ান্ডারার্স ৩-২ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। ফুটবলার কিনতে এই মৌসুমে ১২০ মিলিয়ন ইউরো খরচ করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের প্রথম তিনটি ম্যাচ জিতলেও তাদের শক্তিমত্তার পরীক্ষা হয়নি। কেননা তিনটি দলই ছিল দূর্বল। অবশেষে শক্তিশালী আর্সেনালের বিপক্ষে পূর্ণ নম্বর পেয়ে উতরে গেলো ম্যান সিটি। ৪-২ গোলে হারিয়ে সদম্ভে ঘোষণা করলো ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই শুধু 'বিগ ফোর'র (ম্যান ইউ, আর্সেনাল, চেলসি ও লিভারপুল) মধ্যেই থাকছে না, ম্যানচেস্টার সিটিও যোগ দিয়েছে তাতে। ব্রাজিলিয়ান রবিনহোকে ছাড়াই খেলতে নেমে ম্যানচেস্টার সিটি ২০ মিনিটে এগিয়ে যায়। মিকা রিচার্ডসের হেড ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন আর্সেনাল গোল রক্ষক ম্যানুয়েল আলমুনিয়ার। কিন্ত বলটি তার নাগালের বাইরে দিয়ে চলে যায়। ফিরে আসে বারে লেগে। আর মাটিতে পড়ে থাকা আলমুনিয়ার মাথায় লেগে বল ঢুকে যায় জালে। প্রথমার্ধে আর কোন গোল না হলেও ম্যানচেস্টার সিটির একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় আর্সেনালের রক্ষনভাগকে। খেলার ৬২ মিনিটে গোল শোধ করে গানার্সরা। মৌসুমে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির জালে বল পাঠান রবিন ভ্যান পার্সি। আর্সেনাল হয়তো ভাবেইনি কি দুর্ভাগ্য অপেক্ষা করছে তাদের জন্য। ৭৩ থেকে ৮৪ এই ৯ মিনিটে ৩টি গোল হজম করতে হয়। ম্যানচেস্টার সিটির পক্ষে গোল উৎসবে যোগ দেন ক্রেইগ বেলেমি, ইমানুয়েল আদেবায়োর ও শন রাইট ফিলিপস। দলের পক্ষে লিগের চার ম্যাচের প্রতিটিতে গোল করেন আদেবায়োর। খেলার শেষ দিকে আর্সেনালের পক্ষে টমাস রোসিক্কি অবশ্য আরেকটি গোল শোধ করেন। আর্সেনাল থেকে এই মৌসুমে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আদেবায়োর প্রাক্তন দলের বিপক্ষে গোল করে বাড়াবাড়ি রকমের উচ্ছাস প্রকাশ করেছিলেন। তার মাশুলও গুণতে হয়েছে হলুদ কার্ড পেয়ে। স্টোক সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও গত মৌসুমের মতো ২-১ গোলে জিতেছে চেলসি। মনে হচ্ছিলো ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হবে ম্যাচ। কিন্তু অতিরিক্ত সময়ের চার মিনিটে গোল করে চেলসিকে জয় পাইয়ে দেন ফ্লোরেন্ট মালুদা। ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চেলসি। লিগের প্রথম চার ম্যাচের প্রতিটিতে জয় পেয়ে আকাশে উড়তে থাকা টটেনহাম হটস্পারকে মাটিতে নামিয়ে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-১ গোলে জয় পেয়েছে তারা। পল স্কোলস লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় ম্যান ইউ। কিন্তু দুর্দান্ত ম্যান ইউকে দেখে মনেই হয়নি ১০ জন নিয়ে খেলছে। তাদের পক্ষে গোল করেছেন রায়ান গিগস, অ্যান্ডারসন ও ওয়েন রুনি। টটেনহামের পক্ষে একমাত্র গোলটি করেছেন জারমেইন ডিফো। ইয়োসি বেনাইয়নের হ্যাট্রিকে নিজেদের মাঠ অ্যানফিল্ডে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯০১ ঘ.