ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাসিরউদ্দিন আহম্মেদকে সভাপতি, মোঃ মোকাদ্দেস হোসাইনকে সাধারণ সম্পাদক ও রনদেব দাশ গুপ্তাকে কোষাধক্ষ্য করে ২৬ সদস্যের বাংলাদেশ দাবা ফেডারেশনের এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, চারজন সহ-সভাপতি রয়েছেন কমিটিতে। তারা হলেন সৈয়দ আজিজ আহম্মেদ, শাহ মাসুদ ইমাম, মির্জা এনামুল হোসেন ও মোঃ মনিরুল ইসলাম।
এছাড়া রয়েছেন দু'জন যুগ্ম-সম্পাদক মোঃ মাসুদুর রহমান মল্লিক দিপু ও খন্দকার কায়েস হাসান।
সদস্যরা হলেন এ আর খান, জামিলুর রহমান, মনজুর হোসেন, মোঃ রফিকুল আমীন, মুশফিকুর রহমান মোহন, মোঃ শহীদুল ইসলাম খান, মোরসালিন আহমেদ, নাহিদ পারভেজ, রানা চৌধুরী, ফয়েজ আহমেদ, ইয়াসমিন আরা বেগম, মাসুদা বেগম, কাওসার আলী ইতি, আঞ্জুমান আরা আকসির, মোঃ তৌহিদুর রহমান টফি, শাহ মাহফুজুল করিম ও লিয়াকত আলী খান।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ১৯৭৪ (হালনাগাদ সংশোধিত)-এর ২০ এ (বি) ধারা অনুযায়ী, বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান (মেয়াদ উত্তীর্ণ) কার্যনির্বাহী কমিটি বাতিল করে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩৪৫ ঘ.
bdnews24