২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনীয় ক্রোয়াটদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৯

ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে ক্রোয়েশিয়ার হার মেনে নিতে পারেনি ক্রোয়াট অধ্যুষিত দক্ষিণ বসনিয়ার মস্তারের ফুটবলভক্তরা। ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে হাঙ্গামা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে আহত হয় ৯জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

মস্তার (বসনিয়া), সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে ক্রোয়েশিয়ার হার মেনে নিতে পারেনি ক্রোয়াট অধ্যুষিত দক্ষিণ বসনিয়ার মস্তারের ফুটবলভক্তরা। ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে হাঙ্গামা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে আহত হয় ৯জন। মস্তার পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার জানান, ম্যাচ শেষে বুধবার রাতে বেশ কিছু ফুটবলভক্ত উত্তেজিত ক্রোয়াট তরুণ দোকানের জানালায় বোতল ছুঁড়ে মারতে থাকে। বাধা দিতে গেলে পুলিশকেও তারা ঢিল মারে। এতে আহত হয় ছয় পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে তিনি জানান। মুখপাত্র জানান, হাঙ্গামাকারীদের মধ্যে তিনজন আহত হয়। তবে কাউকেই হাসপাতালে নিতে হয়নি। আহত তিনজনসহ আটজনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৫০ ঘ.