ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবায় নবম রাউন্ডে ফ্রান্সের গ্র্যান্ড মাস্টার ভাদিশাভ কাচিয়েভের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। তার পয়েন্ট সাড়ে পাঁচ।
বাংলাদেশের অন্য দুই গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তার পাঁচ পয়েন্ট করে নিয়ে আছেন জিয়ার ঠিক পেছনে। এছাড়া ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল অর্জন করেছেন চার পয়েন্ট। আর ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও দেবরাজ চ্যাটার্র্জী সাড়ে তিন পয়েন্ট করে অর্জন করেছেন।
বুধবার নবম রাউন্ডের খেলায় রাজীব ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার নিশা মোহতাকে, রিফাত একই দেশের শারাভানা কৃষ্ণানকে এবং দেবরাজ স্বাগতিক দলের আদিত্যনকে হারান। শাকিল কাজাকস্তানের গ্র্যান্ড মাস্টার তির কোসতেনকো এবং সাগর ভারতের সোমক পালিতের কাছে হেরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৪০০ ঘ.
bdnews24