২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে সাফ ফুটবল ঢাকায়

জট পেকেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ (সাফ) আয়োজন নিয়ে। অবশেষে তা খুলেছে। ঢাকাতেই হচ্ছে এবারের সাফ ফুটবল টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জট পেকেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ (সাফ) আয়োজন নিয়ে। অবশেষে তা খুলেছে। ঢাকাতেই হচ্ছে এবারের সাফ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাফ ফুটবল টুর্নামেন্ট কমিটি বাংলাদেশকে টুর্নামেন্ট আয়োজনের জন্য বুধবার চিঠি দিয়েছে। আট জাতির এই টুর্নামেন্ট আয়োজনে আমরা প্রস্তুতও।" টুর্নামেন্টের তারিখ ঠিক হলেও খেলার সূচি ঠিক হয়নি এখনও। বাফুফে জানিয়েছে, ৩ অক্টোবর ঢাকায় সাফ কংগ্রেসে খেলার সূচি ও গ্র"প নির্ধারণ করা হবে।" দক্ষিণ এশিয়ান ফুটবল টুর্নামেন্ট এবার হওয়ার কথা ছিল ভারতে। কিন্ত মুম্বাই হামলার পর পরিস্থিতি বদলে যায়। পাকিস্তান দল ভারতে খেলতে যেতে অস্বস্তির কথা জানিয়ে দেয় সাফ ফুটবল কমিটিকে। আবার পাকিস্তানের খেলোয়াড় এবং কর্মকর্তাদের ভিসা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে পারেনি ভারতের ফুটবল ফেডারেশন। শেষে বাধ্য হয়েই বিকল্প ভেন্যু নির্বাচন করেন সাফ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪৫ ঘ.