২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে চান গাস হিডিঙ্ক

গত মৌসুমে কিছুদিনের জন্য ইংলিশ ক্লাব চেলসির ফুটবলারদের কোচ দিয়েছিলেন রাশিয়ার জাতীয় দলের কোচ গাস হিডিঙ্ক। কিন্তু ওই অল্প দিনেই ইংলিশ ফুটবলের প্রেমে পড়ে যান হিডিঙ্ক। আর সেজন্যই তিনি প্রিমিয়ার লিগে যে কোন একটি দলের কোচ হিসেবে ফিরতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

লন্ডন, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত মৌসুমে কিছুদিনের জন্য ইংলিশ ক্লাব চেলসির ফুটবলারদের কোচ দিয়েছিলেন রাশিয়ার জাতীয় দলের কোচ গাস হিডিঙ্ক। কিন্তু ওই অল্প দিনেই ইংলিশ ফুটবলের প্রেমে পড়ে যান হিডিঙ্ক। আর সেজন্যই তিনি প্রিমিয়ার লিগে যে কোন একটি দলের কোচ হিসেবে ফিরতে চান। ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বুধবার মাঠে নামছে তার দল। ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে হিডিঙ্ক প্রিমিয়ার লিগের কোন একটি দলের কোচের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দ্য গার্ডিয়ানকেও হিডিঙ্ক তার এই ইচ্ছার কথা জানান। বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে চান তিনি। ৬২ বছরের ওলন্দাজ জানান, বিশ্বকাপের পর বছর খানেকের জন্য ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে ভবিষ্যতে ইংলিশ ফুটবলে ফেরার সুযোগ পেলে তিনি ছাড়বেন না। বিশ্বকাপ ফুটবল হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২৩৫ ঘ.