২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড মাস্টার দাবায় আর এগোতে পারছেন না জিয়া, রাজিব

কলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবায় সপ্তম রাউন্ডের খেলা শেষেও চার পয়েন্টেই আটকে আছেন বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবায় সপ্তম রাউন্ডের খেলা শেষেও চার পয়েন্টেই আটকে আছেন বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। সোমবার সপ্তম রাউন্ডে জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার আর. আর লক্ষ্মণ এবং রাজীব ইসরাইলের গ্র্যান্ড মাস্টার ইভগেনি পোস্টনির কাছে হেরে যান। বাংলাদেশের ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর সাড়ে তিন পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল এ পর্যন্ত তিন পয়েন্ট করে পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএ/এসি/ ২০১২ ঘ