২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতা গ্র্যান্ড মাস্টার দাবায় একধাপ এগিয়েছেন জিয়া

কোলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবার পঞ্চম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। চার পয়েন্ট করে নিয়ে জিয়ার সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন মোট আটজন। ডেসটিনির গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোলকাতা উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবার পঞ্চম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। চার পয়েন্ট করে নিয়ে জিয়ার সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন মোট আটজন। ডেসটিনির গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। টুর্নামেন্টের শীর্ষে আছেন ভারতের গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দা। পাঁচ ম্যাচ খেলে তার সংগ্রহ সাড়ে চার পয়েন্ট। শনিবার পঞ্চম রাউন্ডের খেলায় রাজীব ড্র করেছেন আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার সাফারলি এলতাজের সঙ্গে। জিয়া হারিয়েছেন ভারতের ফিদে মাস্টার সহজ গ্রোভারকে। পাঁচ খেলায় ডেসটিনির ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর আড়াই পয়েন্ট এবং বিমানের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ডেসটিনির দেবরাজ চ্যাটার্জী দুই পয়েন্ট করে অর্জন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০১৯ ঘ.