২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ চূড়ান্ত

আবাহনী ও মোহামেডানকে আলাদা গ্রুপে রেখে ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হলো রোববার। স্থানীয় একটি হোটেলে সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দলগুলোর গ্র"প নির্ধারণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাহনী ও মোহামেডানকে আলাদা গ্রুপে রেখে ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হলো রোববার। স্থানীয় একটি হোটেলে সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দলগুলোর গ্র"প নির্ধারণ করা হয়। পেশাদার ফুটবল বি লিগের ১৩ দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও বাংলাদেশ পুলিশ খেলছে এবারের ফেডারেশন কাপে। সরাসরি ১৬টি দল নিয়ে চারটি গ্রুপে খেলা হবে। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানকে এ গ্রুপে এবং রানার্স-আপ ঢাকা আবাহনীকে ডি গ্রুপে রাখা হয়েছে। এ গ্রুপের ঢাকা মোহামেডানের সঙ্গে বিকেএসপি, ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাব খেলবে। বি গ্রুপের দলগুলো হলো চট্টগ্রাম মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ ও নারায়নগঞ্জ শুকতারা যুব সংঘ। গ্রুপ সি তে আছে ফরাশগঞ্জ এমএসসি, শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট বিয়ানিবাজার স্পোর্টিং ক্লাব। আর গ্রুপ ডি তে খেলবে ঢাকা আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপের প্রথম রাউন্ডের খেলা। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল হবে সেমিফাইনালের বিজয়ী দলের মধ্যে। খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বনানী আর্মি স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০১৫ ঘ.