ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হৃদরোগে আক্রান্ত হয়ে শক্রবার মধ্য রাতে মারা গেছেন সাবেক হকি খেলোয়াড় ও কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। তার বয়স হয়েছিল ৪৮। এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।
বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন সুভাষ চন্দ্র দাস। আসন্ন একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের জন্য গঠিত জাতীয় হকি দলের ক্যাম্প কমান্ডারের দায়িত্বও পালন করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হকি ফেডারেশনের কর্মকর্তা ও সাবেক হকি খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩১৮ ঘ.
bdnews24