২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপেলো ইংল্যান্ডের কোচ থাকতে চান ২০১২ পর্যন্ত

আগামী বছরের বিশ্বকাপের পর ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়ার ইচ্ছা নেই ফ্যাবিও ক্যাপেলোর। বরং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

লন্ডন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী বছরের বিশ্বকাপের পর ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়ার ইচ্ছা নেই ফ্যাবিও ক্যাপেলোর। বরং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চান। লন্ডন কলনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে চান। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হবে ২০১২ সালে ইউক্রেন ও পোল্যান্ডে। স্লোভেনিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচের আগে ইংল্যান্ডের ইতালীয় কোচ বলেন, "২০১২ সালে আমার চুক্তির মেয়াদ শেষ হবে। আর আমি এই চুক্তির প্রতি সম্মান দেখাতে চাই।" গত বছর ফেব্র"য়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড দলের চেহারা পাল্টে দিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। ১৬টি ম্যাচ খেলে ইংল্যান্ড ১২টিতে জয় পেয়েছে। হেরেছে ২টিতে। বাকি দু'টি ম্যাচ ড্র হয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বুধবার। জিতলেই ইংল্যান্ড পা রাখবে বিশ্বকাপ ফুটবলের মূলমঞ্চে। সেই সঙ্গে ফ্যাবিও ক্যাপেলোর ফুটবল জীবনে যুক্ত হবে আরেকটি নতুন অধ্যায়। বিশ্বকাপ ফুটবল হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯১৮ ঘ.