লন্ডন, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রেফারিকে বোকা বানানোর মাশুল গুনছেন আর্সেনালের স্ট্রাইকার এডোয়ার্ডো দ্য সিলভা। ইউইএফএ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে তাকে। কিন্তু তা মেনে নিতে পারছে না আর্সেনাল। সিদ্ধান্ত নিয়েছে আপিল করার।
প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, আক্ষরিক অর্থেই ইউইএফএ ভুল সিদ্ধান্ত নিয়েছে। কোনও ভিডিও ফুটেজও তারা দেখেনি। যদিও তা হাতের কাছেই ছিল। চাইলেও পাওয়া যেতো।
ইউইএফএ'র বিচার-বিবেচনায় বড় ধরনের ভুল রয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে বলা হয়, এর বিরুদ্ধে আপিল করা হবে।
সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে রেফারিকে বোকা বানিয়ে পেনাল্টি আদায়ের জন্য মাটিতে পড়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুদ ক্রোয়েশিয়ার ফুটবলার এডোয়ার্ডো। রেফারি অবশ্য পেনাল্টি দিয়েছিলেন। যদিও সেলটিক কিপার আরটুর বোরুচের সঙ্গে এডোয়ার্ডোর কোন ধাক্কা লাগেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০১ ঘ.
bdnews24