২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপে নাদাল, সানিয়ার বিদায়

ইউএস ওপেনে বুধবার সবার চোখ ছিল রাফায়েল নাদালের দিকে। হাঁটুর ইনজুরির কারণে মাস দুয়েক পর প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মাঠে নামেন তিনি। তবে হতাশ করেননি করেননি কাউকে। রিচার্ড গ্যাসকেটকে ৬-২, ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। কিন্তু রীতিমতো হতাশ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। হেরে গেছেন তিনি ৬-০, ৬-০ সেটে ইতালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউএস ওপেনে বুধবার সবার চোখ ছিল রাফায়েল নাদালের দিকে। হাঁটুর ইনজুরির কারণে মাস দুয়েক পর প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মাঠে নামেন তিনি। তবে হতাশ করেননি করেননি কাউকে। রিচার্ড গ্যাসকেটকে ৬-২, ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। কিন্তু রীতিমতো হতাশ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। হেরে গেছেন তিনি ৬-০, ৬-০ সেটে ইতালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে। এমন হতাশাজনক পারফরমেন্সের পর অবাক সানিয়াও, "আমি ভাবতেই পারছি না কিভাবে আমি এমন ভৌতিক টেনিস খেলেছি।" তবে প্রতিপক্ষ পেনেত্তাকেও খাটো করে দেখেননি তিনি, "যদি এভাবে খেলে যেতে পারেন তাহলে তিনি শিরোপা জিততেও পারেন।" পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের শীর্ষ বাছাই সুইস রজার ফেদেরার। তিনি হারান সিমন গ্রুয়েলকে ৬-৩, ৭-৫, ৭-৫ সেটে। অস্ট্রেলিয়ার লেটন হেইউট ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হুয়ান ইগনাসিও চেলাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন। তবে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেননি রুশ মারাত সাফিন। কঠিন লড়াইয়ে হার মানেন অস্ট্রীয় জিওর্গেন মেলজারের কাছে ১-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে। তবে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন হুয়ান মার্টিন দেল পেত্রো। তিনি হারান হুয়ান মোনাকোকে ৬-৩, ৬-৩, ৬-১ সেটে। মহিলা এককে জয় পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক শীর্ষ বাছাই আমেরিকান ভেনাস উইলিয়ামস। তিনি হারান স্বদেশি বেথানি মাটেক-স্যান্ডকে ৬-৪, ৬-২ সেটে। ছোট বোন সেরেনাও জেতেন বেশ অনায়াশে। তিনি হারান মেলিন্দা সিঙ্ককে ৬-১, ৬-১ সেটে। জয় পেয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সও। প্রথম সেটটি তিনি ৫-৭ সেটে হেরে গেলেও শেষ দুটি সেট ৬-১, ৬-২ এ জিতে নেন। প্রতিপক্ষ ছিলেন ফরাসি মারিয়ঁ বার্তোলি। এছাড়া ভেরা জনেরেভা, ভিক্টোরিয়া আজারেঙ্কো, মারিয়া কার্লেলেঙ্কো এবং ভানিয়া কিংও তৃতীয় রাউন্ডে উঠেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৪১ ঘ.