২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে যাওয়া হলো না রিবেরির

এ মৌসুমে রিবেরিকে পাওয়া যাবে না- তা আগেই জানতো রিয়েল মাদ্রিদ। তাই সামনের মৌসুমে তাকে দলে নেয়ার পরিকল্পনা করেছিলো তারা। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও ভেস্তে গেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

বার্লিন, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---এ মৌসুমে রিবেরিকে পাওয়া যাবে না- তা আগেই জানতো রিয়েল মাদ্রিদ। তাই সামনের মৌসুমে তাকে দলে নেয়ার পরিকল্পনা করেছিলো তারা। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও ভেস্তে গেলো। রিবেরি বিক্রির জন্য নয় - এ তথ্য মঙ্গলবার জানিয়ে দিয়েছে ব্রায়ান মিউনিখ কর্তৃপক্ষ। ' সামনের মৌসুমে রিবেরিকে বিক্রির বিষয়ে রিয়ালের সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি'- দৈনিক আবেন্ডজিতাঙ্ককে বলেছেন ব্রায়ান মিউনিখ সভাপতি রুমেনিগে। ফরাসী মিডফিল্ডার রিবেরি ব্রায়ান মিউনিখের সঙ্গে ২০১১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। এই মৌসুমেই তিনি রিয়ালে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার আর যাওয়া হলো না। রিয়াল সভাপতি ফ্লেরেন্তিনা পেরেজ রিয়াল মাদ্রিদকে ' গ্যালাকটিকোস ' বানানোর যে উদ্যোগ নিয়েছিলেন তাতে অন্যতম নক্ষত্র ছিলেন ফ্রাঙ্ক রিবেরি। একে একে সব নক্ষত্রকে দলে নিয়ে এসেছেন তিনি। কাকা, রোনালদো, জাভি আলোন্সো,করিম বেনজামা সব তারকাতে দলে ভিড়ালেও রিবেরি তার ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/০০১০ঘ.