২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনা হবে

জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ লক্ষ্যে বুধবার পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় ৫০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ লক্ষ্যে বুধবার পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় ৫০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। ১৬টি জেলায় ক্রীড়া স্থাপনা সংস্কারের জন্য ২৪ কোটি ৩৬ লাখ টাকা এবং উপজেলা পর্যায়ে নতুন স্থাপনা তৈরির জন্য ২৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের অনুমোদিত তিনটি ভেন্যু সংস্কারের জন্য শিগগিরই টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে এনএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ