২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের বলের সমালোচনায় মুখর রিয়াল গোলরক্ষক ক্যাসিলাস

চ্যাম্পিয়ন্স লিগসহ বড় বড় টুর্নামেন্টে যেসব বল ব্যবহৃত হয় তাদের গতি এবং পাল্লা 'অস্বাভাবিক' হওয়ায় তা সামলানো গোলরক্ষকদের জন্য ভীষণ কঠিন বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিলাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

মাদ্রিদ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চ্যাম্পিয়ন্স লিগসহ বড় বড় টুর্নামেন্টে যেসব বল ব্যবহৃত হয় তাদের গতি এবং পাল্লা 'অস্বাভাবিক' হওয়ায় তা সামলানো গোলরক্ষকদের জন্য ভীষণ কঠিন বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিলাস। এসব বল সামলাতে সামলাতে তিতিবিরক্ত গোলরক্ষক ক্যাসিলাস মঙ্গলবার বলেন,"আমি দুঃখিত। কিন্তু যেসব বল ব্যবহার হচ্ছে, তা দিয়ে খেলা চালানো বন্ধ করা উচিত।" স্প্যানিশ দৈনিক লা এসকে দেওয়া স্পেনের একনম্বর এ গোলরক্ষকের সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন,"বর্তমানে ব্যবহৃত বলগুলো আমাদের গোল রক্ষা করাকে কঠিন করে তুলছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে।" "এই বলগুলোর গতি এবং অতিক্রান্ত দূরত্ব রীতিমতো ভয়াবহ। কনফেডারেশন কাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কথা খেয়াল করলেই বুঝবেন।" এসব টুর্নামেন্টের বলগুলো তৈরি করে বিখ্যাত জার্মান খেলাধুলা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। ক্যাসিলাস বলেন,"তুলনামূলকভাবে লিগের খেলাগুলোতে অপেক্ষাকৃত ভালো বল ব্যবহার করা হয়। এটা মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, কিন্তু বেশিরভাগ সময়ই ঠিক থাকে। অন্যদিকে ওই বলগুলো পুরোটাই অন্যরকম আচরণ করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫০ঘ.