চেন্নাই, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ডান কব্জিতে আকুপাংচার করা হয়েছে।
গত বছর এপ্রিলে তার কব্জিতে অপারেশন করা হয়। কিন্তু তারপরও বহুদিন কোর্টের বাইরে ছিলেন। এমন কি, এ কারণে বেইজিং অলিম্পিকেও অংশ নেননি তিনি।
দু'বছর আগে র্যাংকিং-এ ২৭ নম্বরে ছিলেন সানিয়া। যদিও বর্তমানে তিনি রয়েছেন ৭১ নম্বরে।
টাইমস অব ইন্ডিয়াকে সানিয়া বলেন, "ভ্যাঙ্কুবারে সেমিফাইনাল খেলার সময় ডান কব্জিতে ব্যথা অনুভব করি। পরে তা বেড়ে যাওয়ায় ইউএস ওপেনের আগে চিকিৎসা করা ভালো হবে বলে আমি চিন্তাভাবনা করে দেখি।"
"এখন বেশ ভালো আছি। তবে ব্যথা পুরোপুরি সারেনি। আশা করছি কয়েক দিনের মধ্যে সেরে যাবে," বলেন সানিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৩৩ ঘ.
bdnews24