২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার সিটির পক্ষে তেভেজের প্রথম গোল

কার্লোস তেভেজ ও শন রাইট ফিলিপসের গোলে ইংলিশ লিগ কাপের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

লন্ডন, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কার্লোস তেভেজ ও শন রাইট ফিলিপসের গোলে ইংলিশ লিগ কাপের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুটা খুব একটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। দ্বিতীয় বিভাগের দল ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে প্রথমার্ধে তারা কোন গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন শন রাইট ফিলিপস। তার ৫০ মিনিটের গোল স্তব্ধ করে দেয় ক্রিস্টাল প্যালেস সমর্থকদের। আবার ৭০ মিনিটে ফিলিপসের কর্নার হেড করে জালে জড়িয়ে দেন কালোর্স তেভেজ। ম্যানচেস্টার সিটির পক্ষে চলতি মৌসুমে এটিই তার প্রথম গোল। দুই মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে এবারই ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তেভেজ। এই ম্যাচে ম্যানচেস্টার সিটির পক্ষে প্রথমবারের মতো মাঠে নামেন ডিফেন্ডার জোলেয়ন লেসকট। বুধবার তিনি এভারটন থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৫৩ ঘ.