২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারই জিতে নিলেন সিনসিনাটি মাস্টার্স

ইউএস ওপেনের আগে ভালোভাবেই গা গরম করে নিলেন রজার ফেদেরার, সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতে। রোববার ফাইনালে ওয়ার্ল্ড নম্বর ওয়ান চতুর্থ বাছাই সার্ব নোভাক দকোভিচকে ৬-১, ৭-৫ সেটে হারিয়ে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিনসিনাটি, ওহাইয়ো (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইউএস ওপেনের আগে ভালোভাবেই গা গরম করে নিলেন রজার ফেদেরার, সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতে। রোববার ফাইনালে ওয়ার্ল্ড নম্বর ওয়ান চতুর্থ বাছাই সার্ব নোভাক দকোভিচকে ৬-১, ৭-৫ সেটে হারিয়ে দেন। পনেরোটি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার প্রথম সেটটি দারুণভাবেই জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে প্রথম দিকে ০-৩ পয়েন্টে পিছিয়ে পড়েন। কিন্তু এতটা পিছিয়ে পড়েও সেট জিততে কোনও ভুল করেননি তিনি। ফলে চলতি বছর এ নিয়ে তার চারটি শিরোপা জেতা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫৫ঘ.