এন্ট্রিল, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্কোটিশ অ্যান্ডি মারেই জিতে নিলেন মন্ট্রিল মাস্টার্সের শিরোপা।
ফাইনালে রোববার মারে আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৬-৭, ৭-৬, ৬-১ সেটে হারান। দু'জনের মধ্যে লড়াই চলে ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে। এর একদিন আগেই স্প্যানিশ রাফায়েল নাদালকে বিশ্ব র্যাংকিং-এর দ্বিতীয় স্থান থেকে হটিয়ে দেন তিনি।
উইম্বলডনের সেমিফাইনালে আমেরিকান এন্ডি রডিকের কাছে হেরে গেলেও এ টুর্নামেন্টে আগাগোড়া ভালো খেলেই শিরোপা তুলে নেন মারে।
ম্যাচ শেষে মারে বলেন, "শিরোপা জিততে আমার খুব ভাল লাগে। আর ঠিক এই একই কথা বলবেন সব খেলোয়াড়ই। তবে এর আগে জীবনে কখনই আমি বিশ্ব র্যাংকিং-এ দ্বিতীয় স্থান দখল করতে পারিনি। এটি এমন একটা ব্যাপার যা আগে আমি কখনই কল্পনা করতে পারিনি। আমার কাছে একেবারেই নতুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/২৩৪০ ঘ.
bdnews24