২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ফিরলেন, আহত হয়ে বিদায় নিলেন ফেরার

হাঁটুতে চোট পেয়ে দু'মাসেরও বেশি সময় হাঁটুর কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ইনজুরি কাটিয়ে বুধবার প্রথমবারের মতো মন্ট্রিল মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে একক ম্যাচে খেলতে নেমেছিলেন ডেভিস কাপের টিমমেট ডেভিড ফেরারের বিপক্ষে। কিন্তু ফেরার আহত হয়ে কোর্ট ছাড়লে পুরো ম্যাচ খেলতে হয়নি নাদালকে। তৃতীয় রাউন্ডে উঠে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

মন্ট্রিল, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাঁটুতে চোট পেয়ে দু'মাসেরও বেশি সময় হাঁটুর কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ইনজুরি কাটিয়ে বুধবার প্রথমবারের মতো মন্ট্রিল মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে একক ম্যাচে খেলতে নেমেছিলেন ডেভিস কাপের টিমমেট ডেভিড ফেরারের বিপক্ষে। কিন্তু ফেরার আহত হয়ে কোর্ট ছাড়লে পুরো ম্যাচ খেলতে হয়নি নাদালকে। তৃতীয় রাউন্ডে উঠে যান তিনি। ম্যাচের প্রথম সেটে ৪-৩ পয়েন্টে নাদাল যখন এগিয়েছিলেন, সেই সময় ফেরার শান্তভাবে এগিয়ে যান আম্পায়ারের দিকে। তিনি তাকে বলেন, হাঁটুর চোটের কারণে তিনি আর খেলা চালিয়ে যেতে পারছেন না। এ সময় ফেরারের মুখে যন্ত্রণার কোনও ছাপ দেখা যায়নি। উল্টো ম্যাচের বেশ কিছুটা সময় তার আধিপত্য ছিল সুস্পষ্ট। ফেরার বলেন, "এই ইনজুরিকে খুব মারাত্মক বলে মনে করছি। আমার মনে হয় আগামী সপ্তাহেই কোর্টে ফিরতে পারব।" তৃতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন জার্মানির ফিলিপ পেৎশনারের। নাদাল শেষবার কোর্টে নেমেছিলেন গত মে মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৫৫ ঘ.