২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিটিতে মোস্তফা ও সোমা আবারও চ্যাম্পিয়ন

জাতীয় লুব টেবিল টেনিসে (টিটি) টানা দ্বিতীয়বার শিরোপা জিতলেন আরমানিটোলা জেএস এর মোস্তফা ও আবাহনীর সোমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় লুব টেবিল টেনিসে (টিটি) টানা দ্বিতীয়বার শিরোপা জিতলেন আরমানিটোলা জেএস এর মোস্তফা ও আবাহনীর সোমা। পুরুষ এককে মোস্তফা আর মাহাবুবের পয়েন্ট সমান হলেও লিগ ম্যাচে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখেন মোস্তফা। আর মেয়েদের একক ফাইনালে আবাহনীর সোমা ৩-২ গেমে বিমানের রুমিকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও শিরোপা ধরে রাখেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত টুর্নামেন্টে পুরুষদের বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয় বিমান। রানার্স-আপ হয় আরমানিটোলা জেএস। মেয়েদের বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয় আবাহনী। রানার্স-আপ হয়েছে বিমান। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৩ ঘ.