২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে হারিয়ে চেলসির কমিউনিটি শিল্ড জয়

ম্যাচ শেষ হয় ২-২ গোলে অমিমাংসিতভাবে। এরপর পেনাল্টি শ্যূটআউটে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নেয় চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

লন্ডন, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ম্যাচ শেষ হয় ২-২ গোলে অমিমাংসিতভাবে। এরপর পেনাল্টি শ্যূটআউটে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নেয় চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই বড় দুই ক্লাবের লড়াই জমে ওঠে কমিউনিটি শিল্ডের ফাইনালে। লড়াই হয় হাড্ডা-হাড্ডি। ৭১ মিনিট পর্যন্ত ১-১ গোলে অমিমাংসিত ছিল ম্যাচ। এর কিছুক্ষণ পর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিকে এগিয়ে নেন ২-১ গোলে। কিন্তু মারাত্মক ফাউল করে মিডফিল্ডার মাইকেল বালাক গোল করার জন্য বল ঠেলে দেন ল্যাম্পার্ডের পায়ে। এই সুযোগকে কাজে লাগাতে ছাড়েননি তিনি। তাই গোলটি মেনে নিতে পারেননি ম্যান ইউর খেলোয়াড়রা। তারা এর প্রতিবাদ করে খেলা বন্ধের আবেদন জানান। এমন কি, ম্যান ইউ ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন পর্যন্ত রাগে ফেটে পড়েন। ম্যাচ শেষে তিনি বলেন, "টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা গেছে বালাক এভরাকে কনুই দিয়ে আঘাত করেন। যদি রেফারি তা দেখতে পেতেন, তাহলে বালাক নিশ্চিত লাল কার্ড পেতেন।" ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা যখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে, ঠিক তখনই জ্বলে ওঠেন ম্যান ইউ স্ট্রাইকার ওয়েন রুনি। দুরন্ত এক গোল করে সমতা আনেন ম্যাচে। তবে পেনাল্টি শূটআউটে চেলসির কাছে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-১ ব্যবধানে শিরোপা জিতে নেয় চেলসি। পরে ল্যাম্পার্ড বলেন,"মৌসুম শুরুর আগে এ রকম একটা জয় দারুণভাবে চাঙ্গা করবে দলের খেলোয়াড়দের মনোবল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২৩৭ ঘ.