মাদ্রিদ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---স্প্যানিশ মিডফিল্ডার জাভি আলন্সোকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে রাজি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।
উভয় ক্লাবই মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে একথা নিশ্চিত করে।
লিভারপুল তাদের ওয়েবসাইটে জানায়, ২৭ বছরের আলন্সোকে বিক্রি করতে তারা রাজি। শিগগিরই তার মেডিক্যাল পরীক্ষা করা হবে। তবে অর্থের অংক প্রকাশ করা হয়নি।
পাঁচ মৌসুম ধরে লিভারপুলে খেলছেন তিনি।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, আলন্সোকে তাদের কাছে বিক্রির ব্যাপারে লিভারপুলের সঙ্গে চুক্তি হয়েছে। এখন শুধু মেডিক্যাল পরীক্ষা বাকি। চুক্তির শর্ত প্রকাশ করা হবে না।
তবে স্প্যানিশ প্রচার মাধ্যম বলছে, আলন্সোকে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে অলরেডদের কাছ থেকে কিনে নিয়েছে রিয়াল। ব্যাপারটি যদি সত্যি হয়, তাহলে ফুটবলার কিনতে রিয়াল এই মৌসুমে ২৫০ মিলিয়ন ইউরো খরচ করল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯০০ ঘ.
bdnews24