২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ সভাপতি নির্বাচন ২০ আগস্ট

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার এক বিবৃতিতে বলা হয়, এই নির্বাচন হবে আগামী ২০ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 08:17 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার এক বিবৃতিতে বলা হয়, এই নির্বাচন হবে আগামী ২০ আগস্ট। এর আগে মঙ্গলবার কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ এবং বাছাই করা হবে যথাক্রমে ১০ ও ১২ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করা হবে যথাক্রমে ১৬ ও ১৮ আগস্ট। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্মসচিব গাজী মিজানুর রহমান। রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) সুব্রত রায় মৈত্র। টানা চার বছর দায়িত্ব পালনের পর ৭ জুলাই বিওএ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সাবেক সেনা প্রধান মইন উ আহমেদ। ৯ জুলাই বিওএ'র জরুরি সভায় তার পদত্যাগপত্র গ্রহণ কর হয়। এরপরই নতুন সভাপতি নির্বাচনের ঘোষণা দেয় বিওএ। সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার পরই মইন উ আহমেদ বিওএ'র সভাপতি হন ২০০৫ সালের ৭ জুলাই। প্রথম দফার মেয়াদ শেষ হলে দ্বিতীয় দফায় ২০০৮ সালের ৩ এপ্রিল আবারও সভাপতি নির্বাচিত হন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ৪ বছর বিওএ সভাপতির দায়িত্ব পালন করেন মইন উ আহমেদ। ২০০৭ সালের ৮ জুলাই থেকে ২০০৯ সালের ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাপতির দায়িত্বেও ছিলেন মইন উ আহমেদ। এনএসসির সভাপতির পদ ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্র"পের একটি স্পন্সর চুক্তি অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় বিতর্কে জড়িয়ে পড়েন সাবেক সেনা প্রধান। তার উপস্থিতিতেই সেনাকুঞ্জে দুর্নীতি মামলার আসামি বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে বাফুফে চুক্তি সম্পাদন করে। সফল ক্রীড়া সংগঠক হিসেবে এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) এ বছর মইন উ আহমেদকে মেরিট অ্যাওয়ার্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০২৩৫ ঘ.