২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বক্সিং চ্যাম্পিয়নকে গুলি করে হত্যা

সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ভার্নন ফরেষ্টকে আটলান্টায় গুলি করে হত্যা করা হয়েছে। ডব্লিউবিসি ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন শ্যান মোজলেকে ২০০১ সালে হারিয়ে ফরেস্ট সুপরিচিত হয়ে ওঠেন। তখন একে অপ্রত্যাশিত জয় হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু ছয় মাস পর আবারও হারান তিনি মোজলেকে। সে সময় মোজলে বিশ্বের সেরা মুষ্টিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

াটলান্টা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ভার্নন ফরেষ্টকে আটলান্টায় গুলি করে হত্যা করা হয়েছে। ডব্লিউবিসি ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন শ্যান মোজলেকে ২০০১ সালে হারিয়ে ফরেস্ট সুপরিচিত হয়ে ওঠেন। তখন একে অপ্রত্যাশিত জয় হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু ছয় মাস পর আবারও হারান তিনি মোজলেকে। সে সময় মোজলে বিশ্বের সেরা মুষ্টিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। আটলান্টায় বসবাসরত ফরেস্ট ওয়েল্টারওয়েট ও লাইটওয়েট মিডলওয়েটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের হয়ে বার্সেলোনা অলিম্পিকে তিনি রিং-এও নেমেছিলেন ১৯৯২ সালে। জর্জিয়ার ফুলটন কাউন্টির প্রধান মেডিক্যাল পরীক্ষক এক বিবৃতিতে শনিবার বলেন, আটলান্টার দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে একটি গ্যাস স্টেশন থেকে ফরেস্টের গাড়ি চুরি করার সময় তিনি বাধা দিলে তাকে কয়েকটি গুলি করা হয়। গাড়িতে তার মেয়ে বন্ধুর ছেলেও ছিলেন। এ ব্যাপারে আটলান্টা পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪০ ঘ.