২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বি' লিগের দল চূড়ান্ত হতে আরো অপেক্ষা

পেশাদার ফুটবল 'বি' লিগের চূড়ান্ত দলের সংখ্যা এখনো ঠিক করতে পারেনি লিগ কমিটি। দলের সংখ্যা বাড়াতে ৪টি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে শনিবার আলোচনায় বসে ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন সদস্যের আহবায়ক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল 'বি' লিগের চূড়ান্ত দলের সংখ্যা এখনো ঠিক করতে পারেনি লিগ কমিটি। দলের সংখ্যা বাড়াতে ৪টি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে শনিবার আলোচনায় বসে ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন সদস্যের আহবায়ক কমিটি। যথাযথ কাগজপত্র না থাকায় শুরুতেই অযোগ্য ঘোষণা করা হয় ইয়াংমেন্স ফকিরের পুল ক্লাবকে। বাকিরা লিগের শর্ত পূরণ এবং যথাযথ কাগজপত্র দেওয়ায় আলোচনা এগিয়ে যায়। আগস্টে পেশাদার ফুটবল 'বি' লিগের দলবদলের সময় ঠিক করা হয়েছে। বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ ফুটবলের শীর্ষ দুই দল নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ (চ্যাম্পিয়ন) ও ফেনি সকার ক্লাব (রানার্সআপ) এবং সিলেটের বিয়ানী বাজার এফসি, পেশাদার ফুটবল লিগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এই তিনটি দলকেই 'বি' লিগে নেওয়া হবে; না সবচেয়ে যোগ্য দলটি খেলবে সে সিদ্ধান্ত হবে সোমবার লিগ কমিটির সভায়। 'বি' লিগের গেল দুই আসরে ১১টি দল খেলেছে। দ্বিতীয় আসরে রেলিগেশন থাকায় এবার বাদ পড়েছে খুলনা আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৩৩ঘ.