২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টম্বরে শুরু হচ্ছে ফুটবল মৌসুম

ফেডারেশন কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে সেপ্টম্বরে এ বছরের ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। পেশাদার ফুটবল 'বি' লিগ কমিটির এক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোজার মধ্যেও ফেডারেশন কাপের খেলা চালাবে লিগ কমিটি। সেমিফাইনাল এবং ফাইনাল হবে ঈদের পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে সেপ্টম্বরে এ বছরের ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। পেশাদার ফুটবল 'বি' লিগ কমিটির এক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোজার মধ্যেও ফেডারেশন কাপের খেলা চালাবে লিগ কমিটি। সেমিফাইনাল এবং ফাইনাল হবে ঈদের পর। এরপর ঢাকায় বসবে আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট 'বঙ্গবন্ধু গোল্ড কাপ'। নভেম্বরের শেষ দিকে শুরু হবে 'বি' লিগের খেলা। সভায় 'বি' লিগে দলের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 'বি' লিগে খেলার জন্য আগেই ৬টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল 'বি' লিগ কমিটি। তাদের আহবানে সাড়া দেয় ৫টি দল। কিন্তু এই পাঁচটি দলের মধ্যে দিগন্ত প্রসারীর তথ্য অপর্যাপ্ত থাকায় প্রথমেই বাদ পড়ে দলটি। বাকি চারটি দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আগামী শনিবার বাফুফের সহ-সভাপতি কাজী নাবিলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় বসবে। ক্লাবগুলো হলো-ঢাকা সিনিয়র ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ইয়াংমেন্স ফকিরের পুল, বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাবকাপ ফুটবলের শীর্ষ দুই দল নারায়নগঞ্জের শুকতারা যুব সংসদ (চ্যাম্পিয়ন) ও ফেনি সকার ক্লাব (রানার্সআপ)। অন্যদলটি হলো সিলেটের বিয়ানী বাজার এফসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪০ ঘ.