২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের মূল্য প্রমাণ করবেন রোনালদো

তার দাম যে সত্যি সত্যিই ৮০ মিলিয়ন পাউন্ড, সেটা প্রমাণ করে দেখাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সদ্য ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে রেকর্ড টাকায় বিক্রি হওয়া রোনালদো রোববার এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

মাদ্রিদ, জুলাই ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- তার দাম যে সত্যি সত্যিই ৮০ মিলিয়ন পাউন্ড, সেটা প্রমাণ করে দেখাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সদ্য ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে রেকর্ড টাকায় বিক্রি হওয়া রোনালদো রোববার এ কথা বলেন। তিনি বলেন," আমি সবার মতামতকেই সম্মান করি। কিন্তু যারা আমার বদলির টাকার অঙ্ক নিয়ে কথা বলে তাদের সঙ্গে একমত নই।" পর্তুগিজ এ উইঙ্গার স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা'কে এক সাক্ষাৎকারে বলেন,"যদি রিয়াল এত টাকা খরচ করেই থাকে, সেটা এজন্যই করেছে যে তারা আমাকে চেয়েছিল এবং ব্যাপারটি লাভজনক মনে করেই তা করেছে। ভালো খেলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো আর প্রমাণ করে ছাড়বো যে তারা আমার জন্য যে পরিমাণ পয়সা খরচ করেছে, তা জলে যায়নি।" স্প্যানিশ জায়ান্ট রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানান, পর্তুগিজ রোনালদো এবং এসি মিলান থেকে আসা ব্রাজিলিয়ান প্লে মেকার কাকা তার নতুন প্রকল্পের দুই স্তম্ভবিশেষ। স