২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বার উইম্বলডন জিতলেন সেরেনা

তৃতীয়বারের মতো উইম্বলডনের মহিলা এককে শিরোপা জিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবকে নিজের করে নিলেন সেরেনা উইলিয়ামস। তবে বোন ভেনাসের জন্য তা মোটেও স্মরণীয় হয়ে উঠলো না। কেননা ৬-৭ ও ২-৬ সেটে হেরে যান তিনি ছোট বোনের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয়বারের মতো উইম্বলডনের মহিলা এককে শিরোপা জিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবকে নিজের করে নিলেন সেরেনা উইলিয়ামস। তবে বোন ভেনাসের জন্য তা মোটেও স্মরণীয় হয়ে উঠলো না। কেননা ৬-৭ ও ২-৬ সেটে হেরে যান তিনি ছোট বোনের কাছে। পাঁচবার শিরোপা জয়ী ভেনাসের একটি ব্যাকহ্যান্ড শট নেটে আটকে গেলে তার আর করার কিছুই ছিল না। হেরে যাওয়া ছাড়া। লন্ডনের রোদে উজ্জ্বল সেন্ট্রাল কোর্টে ১৫ হাজার দর্শক অভিনন্দন জানান সেরেনাকে। এর আগে বৃহস্পতিবার সেরেনা এলেনা দেমেনতিয়েভার কাছে হেরে যেতে বসেছিলেন সেমিফাইনালে। ম্যাচ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন এক পর্যায়ে। কিন্ত শেষমেষ শুধুই ঘুরেই দাঁড়াননি, জিতে নেন ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫০ ঘ.