২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনফেডারেশনস কাপের শিরোপা ধরে রাখলো ব্রাজিল

স্পেনের পর ব্রাজিলকেও চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সেই চমক। কনফেডারেশনস কাপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গেছে তারা। ম্যাচ শেষের ৬ মিনিট বাকি থাকতে অধিনায়ক লুসিওর গোলে ৩-২ গোলের জয় পেয়ে শিরোপা ধরে রেখেছে ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

জোহানেসবার্গ, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের পর ব্রাজিলকেও চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সেই চমক। কনফেডারেশনস কাপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গেছে তারা। ম্যাচ শেষের ৬ মিনিট বাকি থাকতে অধিনায়ক লুসিওর গোলে ৩-২ গোলের জয় পেয়ে শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। এর আগে ১০ মিনিটে ক্লিন্ট ডেম্পসি আর ২৭ মিনিটে ল্যান্ডন ডনোভানের গোলে পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছে ৪৬ ও ৭৪ মিনিটে লুই ফ্যাবিয়ানোর জোড়া গোল। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন অতিরিক্ত সময়ে জাভি আলন্সোর দেওয়া গোলে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। এই ম্যাচের ৭৩ মিনিটে ক্যাটলেগো এমফেলার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। তবে শেষ তিন মিনিটের নাটকে ওলট-পালট হয়েছে অনেক কিছুই। ৮৮ ও ৮৯ মিনিটে দুটি গোল করে ড্যানিয়েল গিজা স্পেনকে জয়ের স্বপ্ন দেখান, কিন্তু ইনজুরি সময়ে এমফেলার আরেকটি গোল অতিরিক্ত সময়ে ঠেলে দেয় ম্যাচটিকে। শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে ১০৭ মিনিটে জাভির গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২০৫ ঘ.