২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনকে চমকে দিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্র

ফেভারিট স্পেনকে চমকে দিয়ে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ব্লুমফন্টেইনে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে মার্কিনিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 04:48 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ব্লুমফন্টেইন, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেভারিট স্পেনকে চমকে দিয়ে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ব্লুমফন্টেইনে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে মার্কিনিরা। ১৯ বছর বয়সী স্ট্রাইকার জোজি অ্যাল্টিডোর আর ক্লিন্ট ডেম্পসির দুই অর্ধে দেওয়া দুটি গোল অবিস্মরণীয় এই জয় এনে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ২৭ মিনিটে অ্যাল্টিডোরের গোলে টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়েছিল তারা, আর ৭৪ মিনিটে ডেম্পসির গোল নিশ্চিত করেছে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড ছোঁয়ার পর স্পেনের প্রথম হার। ব্রাজিলের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছে স্প্যানিশরা। এই হারের ফলে থেমে গেছে তাদের টানা ১৫ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়া জয়যাত্রাও। অন্য দিকে যুক্তরাষ্ট্রের জন্য এই জয় রূপকথার মতোই। ফিফার বড় কোনো টুর্নামেন্টে এই প্রথম বারের মতো ফাইনালে উঠলো তারা। সেই ১৯৫০ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর কোনো বড় ইউরোপিয়ান শক্তির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। অথচ এই টুর্নামেন্টের সেমিফাইনালেই ওঠার কথা ছিল না তাদের। গ্র"প পর্বের প্রথম দুই ম্যাচে ইতালি আর ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর শেষ ম্যাচে মিশরকে হারিয়ে অনেকটা ভাগ্যের জোরেই শেষ চারে নাম লিখিয়েছিল তারা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০১৫ ঘ.