২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হকি দল

বড় হার দিয়ে রাশিয়া সফর শুরু করেছে বাংলাদেশ হকি দল। মস্কোয় অনুষ্ঠানরত চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে ০-৮ গোলে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় হার দিয়ে রাশিয়া সফর শুরু করেছে বাংলাদেশ হকি দল। মস্কোয় অনুষ্ঠানরত চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে ০-৮ গোলে হেরে গেছে তারা। প্রথমার্ধে ০-৪ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দল এই ম্যাচে একটি পেনাল্টি আর চারটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বলে জানানো হয়েছে ম্যানেজার আনভীর আদেলের পাঠানো বার্তায়। নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চার জাতির এই টুর্নামেন্টের অন্য দল কানাডা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪৫ ঘ.