ব্লুমফন্টেইন, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া পেনাল্টি থেকেও গোল করতে পারলেন না ডেভিড ভিয়া। স্প্যানিশ সমর্থকরা হয়তো এতে দুর্ঘটনার ইঙ্গিত খুঁজতে পারতেন। কিন্তু তাদের সে সুযোগ দেননি ভিয়া, পরের মিনিটেই গোল করে এগিয়ে নিয়েছেন স্পেনকে। শনিবার কনফেডারেশন্স কাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে স্প্যানিশরা জিতেছে ২-০ গোলে, পরের গোলটা করেছেন ফার্নান্দো লরেন্তে।
আন্তর্জাতিক ফুটবলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এটা টানা ১৫তম জয়। আর এই জয় দিয়ে রেকর্ড বুক থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রাজিলের নাম মুছে দিয়েছে তারা। এর আগে টানা ১৪টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডে স্পেনের সঙ্গী ছিল এই তিন দলও, রোববার তাদের ছাড়িয়ে গেছে স্পেন। সেই সঙ্গে ছুঁয়েছে ব্রাজিলের টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও।
হারলেও অবশ্য 'এ' গ্র"প থেকে সেমিফাইনালে স্পেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকাই। দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাদ পড়ে গেছে গ্র"পের অন্য দুই দল ইরাক আর নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৪১ ঘ.
bdnews24