ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৯ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে কনকা জাতীয় যুব হ্যান্ডবল (পুরুষ)। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা ২৭ জুন থেকে পিছিয়ে গেছে জুলাইয়ে।
ইলেক্ট্রোমার্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের এই হ্যান্ডবল প্রতিযোগিতা। অংশগ্রহণকারী জেলা দলগুলো আগামী ৮ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সংস্থায় রিপোর্ট করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯০৬ঘ.
bdnews24