ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে রহমত উল্লাহ মডেল হাই স্কুল, আগা খান স্কুল ও স্যার জন উইলসন স্কুল।
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুক্রবার রহমত উল্লাহ মডেল হাই স্কুল ১-০ গোলে আজিমপুরের অগ্রণী স্কুলকে হারিয়েছে। গোল করেছেন শিউলি। দ্বিতীয় ম্যাচে আগা খান স্কুল ২-০ গোলে আগারগাঁও তালতলা আদর্শ স্কুলকে হারিয়েছে, গোল করেছেন আদিবা ও ফাতিমা। শেষ ম্যাচে নওশীনের হ্যাটট্রিকে স্যার জন উইলসন ৩-১ গোলে স্কলাস্টিকাকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫৪ঘ.
bdnews24