২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে মিশরের চমক

ফুটবল ঐতিহ্য কিংবা সাফল্য দুটোতেই মিশরের চেয়ে ইতালি যোজন-যোজন ব্যবধানে এগিয়ে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও ইতালিয়ানরাই। অথচ তারাই মিশরের কাছে পরাজিত! বৃহস্পতিবার কনফেডারেশন্স কাপে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ফুটবল-দুনিয়াকে একেবারে চমকে দিয়েছে মিশরীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

জোহানেসবার্গ, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল ঐতিহ্য কিংবা সাফল্য দুটোতেই মিশরের চেয়ে ইতালি যোজন-যোজন ব্যবধানে এগিয়ে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও ইতালিয়ানরাই। অথচ তারাই মিশরের কাছে পরাজিত! বৃহস্পতিবার কনফেডারেশন্স কাপে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ফুটবল-দুনিয়াকে একেবারে চমকে দিয়েছে মিশরীয়রা। বিরতির মিনিট পাঁচেক আগে মোহামেদ আবুত্রিকার কর্নারে হেড করে মিশরের জয়সূচক গোলটা করেছেন মোহামেদ হোমোস। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি 'আজ্জুরি'রা। সেজন্য গোলরক্ষক এসাম আল হাদারির কাছে কৃতজ্ঞ থাকতে হবে মিশরকে। ইতালিয়ানদের বেশ কয়েকটা গোলের প্রচেষ্টা নষ্ট করে দলের জয়ে বড় ভূমিকা তারই। শেষ দিকে ভিনসেঞ্জো ইয়াকুইন্তার দূর থেকে নেয়া শট ক্রসবারে বাধা পেলে নিশ্চিত হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজয়। কোনো আফ্রিকান দলের কাছে ইতালির এটাই প্রথম হার। যে হারের কারণে 'বি' গ্র"প থেকে তাদের সেমিফাইনালে উত্তরণও অনেকখানি অনিশ্চয়তার মধ্যে। দুটো করে ম্যাচ খেলে ইতালি ও মিশর দু দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট করে। রোববার গ্র"পের শেষ ম্যাচে ইতালির প্রতিপক্ষ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলা ব্রাজিল। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে মিশর খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৯ঘ