ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার যশোর ও কক্সবাজারে শুরু হচ্ছে বসুন্ধরা ক্লাব কাপের চূড়ান্ত পর্ব। আঞ্চলিক পর্ব থেকে উঠে আসা ১২টি দলের এই লড়াই শুরু হচ্ছে ফেনী সকার ক্লাব ও ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদের ম্যাচ দিয়ে।
১২ টি দল খেলছে চারটি গ্র"পে ভাগ হয়ে। 'এ' ও 'সি' গ্র"পের খেলা হবে কক্সবাজারে এবং 'বি' ও 'ডি'- এর খেলা যশোরে। ১৯ জুন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে 'বি' গ্র"প চ্যাম্পিয়ন ও 'ডি' গ্র"প চ্যাম্পিয়ন। পরেরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন ও 'সি' গ্র"প চ্যাম্পিয়ন। ফাইনাল হবে কক্সবাজারে, আগামী ২৩ জুন।
এ গ্র"প : পাবনা ব্রাদার্স, শরীয়তপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা, বরগুনা আবাহনী ক্রীড়াচক্র
বি গ্র"প : ফেনী সকার ক্লাব, ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব, ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদ
সি গ্র"প : নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ, নরসিংদী জি আর সি স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ
ডি গ্র"প : রংপুর ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন, যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও দিনাজপুর ফুটবল একাডেমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.
bdnews24