২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই থেকে হকি লিগ শুরু করতে চায় কমিটি

হকির লিগ কমিটির সভায় কোনো পাকাপোক্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবারের এই সভা শেষে কমিটির সম্পাদক আনভীর আদেল জানিয়েছেন, "আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে জুলাইতে লিগ শুরু করার পরিকল্পনা আছে আমাদের।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকির লিগ কমিটির সভায় কোনো পাকাপোক্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবারের এই সভা শেষে কমিটির সম্পাদক আনভীর আদেল জানিয়েছেন, "আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে জুলাইতে লিগ শুরু করার পরিকল্পনা আছে আমাদের।" লিগ শুরু করতে গেলে আসে দলবদলের প্রসঙ্গ। এ ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, আদেল যেভাবে বলেছেন, "আমরা তিন দিনের একটা সূচি ঠিক করেছি। আগামী ৮ থেকে ১০ জুলাই দলবদল করতে চাই। ক্লাব প্রতিনিধিরা মোটামুটি রাজি হয়েছেন। তারা ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবে।" এ নিয়ে আবার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলা মানে দলবদলের এই সূচি নিয়ে ব্যাপক সংশয় আছে। এই সভায় ৭টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত সভায় আবাহনী ও মোহামেডানের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও এবার মোহামেডানের প্রতিনিধি ছিলেন। তবে ছিলেন না আবাহনীর কেউ। এতে সিদ্ধান্তের ব্যাপারে সংশয়টা আরো জোরালো হয় বৈকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২৩১১ ঘ