প্যারিস, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যাশিতভাবেই ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই দিনারা সাফিনা। বৃহস্পতিবার সেমিফাইনালে তিনি সরাসরি ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে।
ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে সাফিনা পাচ্ছেন তারই স্বদেশী সভেৎলানা কুজনেতসভাকে। সপ্তম বাছাই এই রাশিয়ান দ্বিতীয় সেমিফাইনালে ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টসুরকে।
পুরুষ এককের দুটি সেমিফাইনাল হবে শুক্রবার। তার একটিতে দ্বিতীয় বাছাই, সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার মুখোমুখি হবেন চিলির ফার্নান্দো গনজালেসের, অন্যটিতে শীর্ষ বাছাই রাফায়েল নাদালকে হারিয়ে হৈ চৈ ফেলে দেওয়া রবিন সডারলিং খেলবেন পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫১ ঘ.
bdnews24